News71.com
 Bangladesh
 15 May 19, 07:07 AM
 74           
 0
 15 May 19, 07:07 AM

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল॥

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল॥

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন। স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে আজ বুধবার বেলা ১১টা ২০মিনিটে দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্ল্যাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। ২২ মে তার দেশে ফেরার কথা রয়েছে। বিমানবন্দরে মহাসচিবকে বিদায় জানান বিএনপির সহ-শ্রমিক বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অ্যাপয়েন্টমেনটও করা হয়েছে। আগামী সপ্তাহেই তার দেশে ফেরার কথা রয়েছে। হৃদরোগের চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৬ সালের ২৮ এপ্রিল মির্জা ফখরুল ব্যাংকক যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন