News71.com
 Bangladesh
 15 May 19, 05:29 AM
 167           
 0
 15 May 19, 05:29 AM

নিজের দুরাবস্থা জানিয়ে প্রধানমন্ত্রীকে মুদি দোকানির ফোন॥পাল্টে গেল ভাগ্যের চাকা

নিজের দুরাবস্থা জানিয়ে প্রধানমন্ত্রীকে মুদি দোকানির ফোন॥পাল্টে গেল ভাগ্যের চাকা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোনে দরিদ্র একজন মুদি দোকানদার ফোন করেন। প্রধানমন্ত্রী জানতে চান, তার জীবিকা কিভাবে চলে? দোকানদার জানান, ছোটখাট একটা দোকান দিয়ে কোনরকম চলে। প্রধানমন্ত্রীকে তিনি জানান একটি দুধের গাভি এবং একটি ইজিবাইক হলে তার জীবিকা নির্বাহ করতে সুবিধা হয়। পরদিন সকালে প্রধানমন্ত্রীর একান্ত সচিব -১ স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে তার এই স্বপ্নপূরণ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে মুদি দোকানদার মো. ডালিমকে একটি ইজিবাইক (মিশুক), একটি গাভি এবং গাভির পরিচর্যার জন্য নগদ পাঁচ হাজার টাকা বুঝিয়ে দেন নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মঈনউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মঈনুল হক কাশেম, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা, সহকারী কমিশনার (ভূমি), বারহাট্টা থানা পুলিশের ওসি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদির প্রমুখ। এ অভূতপূর্ব ঘটনায় উপস্থিত সকলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন