News71.com
 Bangladesh
 14 May 19, 06:04 PM
 128           
 0
 14 May 19, 06:04 PM

খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ঘাটতি রয়েছে॥কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ঘাটতি রয়েছে॥কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

 

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নিরাপদ খাদ্যের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে। এই প্রতিষ্ঠাগুলোর কাজের মধ্যে সমন্বয়ের যথেষ্ট ঘাটতি রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে খামারবাড়ির বিএআরসির কনফারেন্স রুমে একটি সেমিনারে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্যের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি দেখাবেন। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গড়ে তুলেছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানো হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে যত দ্রুত সম্ভব ঢাকায় একটি সেন্ট্রাল ল্যাবরেটরি ও প্রত্যেক বিভাগে অন্তত একটি ল্যাবরেটরি তৈরি করার চেষ্টা করবো। সেমিনারে সভাপতিত্ব করেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি ড. মো. জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব শামসুল আলম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাহফুজুল হক।মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বিসেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. সৈয়দ মনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন বিএআরসির সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, ড. কবির ইকরামুল হক, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, সাংবাদিক বায়েজিদ মোড়ল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন