News71.com
 Bangladesh
 14 May 19, 01:59 PM
 87           
 0
 14 May 19, 01:59 PM

ঘুষের টাকাসহ গোদাগাড়ীতে সমবায় কর্মকর্তাকে গ্রেফতার করল দুদক॥

ঘুষের টাকাসহ গোদাগাড়ীতে সমবায় কর্মকর্তাকে গ্রেফতার করল দুদক॥

নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাসকে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সমবায় কার্যালয় থেকে ঘুষের টাকা গ্রহণকালে তাকে আটক করা হয়। দুদকের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন একটি দল ঘুষের টাকা গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করেন। দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেছেন।

দুদক সূত্র জানায়ায় , গোদাগাড়ী সরমংলা একতা মৎস্যচাষী সমবায় সমিতি রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠানটির সভাপতির কাছে ঘুষ দাবি করেন সমবায় কর্মকর্তা। সমিতির সভাপতি আবদুল বাতেন দুই দফায় সাত হাজার টাকা দেন। আরো আট হাজার টাকার জন্য সমবায় কর্মকর্তা চাপ দিলে আবদুল বাতেন দুদকে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগটি আমলে নিয়ে দুদকের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ হাতেনাতে ওই কর্মকর্তাকে গ্রেফতার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন