News71.com
 Bangladesh
 14 May 19, 01:58 PM
 94           
 0
 14 May 19, 01:58 PM

খালেদা জিয়ার বিরুদ্ধে বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদন ২০ জুন

খালেদা জিয়ার বিরুদ্ধে বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদন ২০ জুন


নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ২০ জুন ধার্য করেছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ এ মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেন।’

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য মুক্তিযোদ্ধা পরিষদ গুলশানে সমবেত হয়। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে মানুষ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন