News71.com
 Bangladesh
 14 May 19, 01:02 PM
 71           
 0
 14 May 19, 01:02 PM

একুশে পদকপ্রাপ্ত হায়াৎ সাইফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত হায়াৎ সাইফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


নিউজ ডেস্কঃ একুশে পদকপ্রাপ্ত কবি ও অনুবাদক হায়াৎ সাইফ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। গত রোববার দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন তিনি। ১৯৪২ সালে ঢাকায় জন্ম হায়াৎ সাইফের। সাইফুল ইসলাম খান সাহিত্যাঙ্গনে হায়াৎ সাইফ নামেই পরিচিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন