News71.com
 Bangladesh
 14 May 19, 12:57 PM
 107           
 0
 14 May 19, 12:57 PM

ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের কোনো গ্যাপ নেই॥অর্থমন্ত্রী মোস্তফা কামাল

ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের কোনো গ্যাপ নেই॥অর্থমন্ত্রী মোস্তফা কামাল

 

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের কোনো গ্যাপ নেই। আমি ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছি, এই আইন ‘হ্যাসেল ফ্রি’ ভ্যাট আইন হবে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভ্যাট আইন এমন একটি আইন যা বাজেটে পাস না হওয়া পর্যন্ত দেখানো যায় না। আগামী ১ জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর হবে। মাঝপথে যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।বৈঠকে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ভ্যাট আইন একেবারেই নতুন কিছু নয়। এখনও সীমিত আকারে এই আইন চালু আছে। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অর্থমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, ট্যাক্স সিস্টেম এমন হবে যে যিনি ট্যক্স দেবেন তিনি ব্যাথা পাবেন না, আবার করও দেবেন। কোনো স্থানে কর বাড়বে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন