News71.com
 Bangladesh
 14 May 19, 12:52 PM
 98           
 0
 14 May 19, 12:52 PM

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের মারামারিকে সামান্য ঘটনা বল্লেন মাহবুব উল আলম হানিফ॥

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের মারামারিকে সামান্য ঘটনা বল্লেন মাহবুব উল আলম হানিফ॥


নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ সদ্য ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটির জের ধরে মধুর ক্যান্টিনে মারামারিকে একটি সামান্য ঘটনা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন এখানে উদ্বেগ প্রকাশ করার মতো কিছুই হয়নি। আজ মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। যে সংগঠনের হাজার হাজার, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। তাদের মধ্যে যোগ্য নেতারা সকলে পদ-পদবীর প্রত্যাশা করেন। কিন্তু সবাইকে তো আর পদ পদবী দেওয়া সম্ভব হয় না। সেই সুযোগও হয় না। কারণ পদের সংখ্যা একটি নির্দিষ্ট জায়গায় থেমে যায়। স্বাভাবিকভাবেই কমিটি হওয়ার পরে সকলে যখন কমিটিতে অন্তর্ভূক্ত হয় না তখন কিছু ব্যক্তির মধ্যে অষন্তোষ সৃষ্টি হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। এর আগে গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর পদবঞ্চিতদের একাংশ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন। এসময় সেখানে পদবঞ্চিতদের সঙ্গে পদপ্রাপ্তদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা শিকদার, বিএম লিপি এবং শ্রাবনী শায়লাসহ বেশ কয়েকজন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন