News71.com
 Bangladesh
 14 May 19, 12:33 PM
 98           
 0
 14 May 19, 12:33 PM

আগামীকাল সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন ওবায়দুল কাদের॥

আগামীকাল সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন ওবায়দুল কাদের॥

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন। তিনি আগামীকাল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন।তিনি বলেন, এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন। আশা করি, তিনি আবারো আগের মত পরিপূর্ণ সুস্থভাবে দল পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন