News71.com
 Bangladesh
 13 May 19, 03:45 PM
 135           
 0
 13 May 19, 03:45 PM

ফণীর মতো জনগণ আওয়ামী লীগকেও ভয় পায়॥বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়

ফণীর মতো জনগণ আওয়ামী লীগকেও ভয় পায়॥বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়

 

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের আতঙ্ক। এ সরকার জনবান্ধব সরকার নয়। আওয়ামী লীগ সরকার জনগণের কাছে ঝূর্ণিঝড় ফর্ণীর মতোই ভয়ংকর হিসেবে চিহ্নিত হয়েছে। ঘূর্ণিঝড়ের মতো জনগণ আওয়ামী লীগকেও ভয় পায়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গিয়ে এক জনসভায় তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়া কোনোদিনই জেল থেকে মুক্তি পাবে না। শেখ হাসিনা লন্ডনে চিকিৎসার নাম করে গিয়ে বাংলাদেশ এবং বিএনপি নিয়ে ষড়যন্ত্র করে। আজ সোমবার বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড় ফণী প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়নী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বাধাঘাটা এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।


এর আগে পাথরঘাটা থেকে সড়ক পথে বলেশ্বর নদের তীরের চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের ঘুর্ণিঝড় ফণীর আঘাতে ঘরচাপায় দাদি ও নাতির মৃত্যুতে তাদের শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। নিহত জাহিদুলের বাবা ইব্রাহিমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেন। চরদুয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, বরিশাল সিটির সাবেক মেয়র ও সাবেক হুইপ মো. মজিবুর রহমান সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি মতিয়র রহমান মোল্লা, পাথরঘাটা পৌর বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান সম্পাদক হারুনার রশিদ চাপরাশি প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন