
নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদন করে চাকরি পেয়েও বিপাকে পড়েছেন অনেক শিক্ষক। এমপিও করার জন্য আবেদন করলেও সে আবেদন বাতিল হয়ে গেছে নানা অজুহাতে । তাই এই নতুন শিক্ষকরা পাচ্ছেন না বেতন-ভাতাও। খোঁজ নিয়ে জানাগেছে সরকার ঘোষিত নারী কোটা পুরন না হওয়ায় অনেক স্কুলের শুন্য পদে নিয়োগকৃত নতুন শিক্ষকদের চাকুরী এমপিও ভূক্ত করা হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের পর সংশ্লিষ্ট দপ্তর থেকে এই শিক্ষকদের বলা হয়েছে, ২০ শতাংশ নারী কোটা পূরণ না হওয়ায় কোনো পুরুষ শিক্ষকের চাকরি এমপিওভুক্ত হবে না। আর সরকারের সংশ্লিষ্ট দপ্তরের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বিপুলসংখ্যক নতুন শিক্ষক। তারা এই সমস্যার আশু সমাধান চেয়ে শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (মাউশি) অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।