
নিউজ ডেস্কঃ ২৯তম কেন্দ্রীয় সম্মেলনের এক বছর পর ৩০১ জনকে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির স্বাক্ষরিত কমিটির তালিকা গণমাধ্যমের হাতে পৌঁছেছে। গত বছরের ১১-১২ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন। সে সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন ইস্যুর কারণে প্রায় আড়াই মাস পর (৩১ জুলাই) রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সন্মেলনের পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে দফায় দফায় চেষ্টা করেও কমিটি পূর্নাঙ্গ করা নিয়ে কালক্ষেপণ হতে থাকে। পরবর্তীতে দ্রুত এ কমিটি গঠনের লক্ষ্যে সাবেক ছাত্রলীগ ও বর্তমান আওয়ামী লীগের কয়েকজন দায়িত্বশীল নেতাকে দায়িত্ব দেন ছাত্রলীগের অভিভাবক, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা । কিন্ত তারপরও কমিটি গঠন নিয়ে চলতে থাকে ধীরগতি।পরবর্তীতে প্রধানমন্ত্রী ছাত্রলীগের নতুন সভাপতি সাধারন সম্পাদককে ডেকে কমিটি গঠনের জন্য চুড়ান্ত আল্টিমেটাম দেন । প্রধানমন্ত্রীর এই কঠোর বার্তা পেয়ে নড়েচডে বসেন সংশ্লিষ্টরা । তারা সন্মিলিতভাবে উদ্যোগ নেন ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই সন্মেলনের ঠিক এক বছর পর অর্থাৎ ১১ মে’র তারিখ দিয়ে ছাত্রলীগের ৩০১ সদস্যের এই বিশাল কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়েছে।