News71.com
 Bangladesh
 13 May 19, 01:03 PM
 106           
 0
 13 May 19, 01:03 PM

খুলনা ও যশোরের ৪৮ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ॥

খুলনা ও যশোরের ৪৮ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ॥

নিউজ ডেস্কঃ খুলনা ও যশোরের ১৬ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে তাদের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। খুলনার স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় উপজেলা নির্বাচনে বিজয়ী ৪৮ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও সরকারের নির্দেশনা অনুযায়ী কল্যাণকর উপজেলা গড়ে তোলার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যানরা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধিশালী দেশ গড়ে তোলার পরিকল্পনা, কর্মসূচি সুষ্ঠুভাবে পালন এবং দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন