News71.com
 Bangladesh
 13 May 19, 12:25 PM
 117           
 0
 13 May 19, 12:25 PM

শেষ মুহূর্তে চবি উপাচার্যকে নিয়ে সমালোচনার ঝড়

শেষ মুহূর্তে চবি উপাচার্যকে নিয়ে সমালোচনার ঝড়

নিউজ ডেস্কঃ মেয়াদের শেষ সময়ে এসে সমালোচনার মুখে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধার মুখে এক ছাত্র পরীক্ষা দিতে না পারায় সবার অভিযোগের তীর এখন তার দিকেই।জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে সংসদ নির্বাচনের আগে ১৩৪ জন কর্মচারী, চলতি বছরে মার্চ ও এপ্রিলে ২৩ জন কর্মচারী নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া চলতি মাসে বিজ্ঞাপিত পদের বাইরে ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ম বহির্ভূত বলে দাবি করছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা।এর আগে উপাচার্যের মেয়াদের প্রথম তিন বছরে অস্থায়ী ও দৈনিক মজুরি ভিত্তিতে তৃতীয়-চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে ৯৯ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। অস্থায়ী (অ্যাডহক) ও দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ বন্ধ রাখতে গত বছরের ১৮ ফেব্রুয়ারি নির্দেশনা জারি করেছিল ইউজিসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন