News71.com
 Bangladesh
 12 May 19, 05:29 AM
 160           
 0
 12 May 19, 05:29 AM

গরমে আসতে পারে স্বস্থি॥ আজ থেকে বাড়ছে বৃষ্টির সম্ভবনা

গরমে আসতে পারে স্বস্থি॥ আজ থেকে বাড়ছে বৃষ্টির সম্ভবনা

নিউজ ডেস্কঃ সোমবার বিকেল থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। দেশের দিনাজপুর ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এছাড়াও তাপমাত্রা পরিস্থিতি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর-পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন