News71.com
 Bangladesh
 11 May 19, 06:18 PM
 153           
 0
 11 May 19, 06:18 PM

বৌদ্ধপূর্ণিমায় বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার আশঙ্কা করছেন ভারতীয় গোয়েন্দারা॥

বৌদ্ধপূর্ণিমায় বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার আশঙ্কা করছেন ভারতীয় গোয়েন্দারা॥


নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আগামী বৌদ্ধ পূর্ণিমায় জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা ইসলামিক স্টেট (আইএস) ফিদায়েঁ কায়দায় হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি)। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে আজ শনিবার (১১ মে) আইবি’র রিপোর্টে এ সতর্কতার কথা জানা গেছে বলে দাবি করা হয়।এদিকে আসছে বৌদ্ধ পূর্ণিমায় বাংলাদেশ কিংবা ভারতের পশ্চিমবঙ্গে মন্দিরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটতে পারে। ইসলামিক স্টেট কিংবা জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এ হামলা চালাতে পারে।ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে নারী জঙ্গিদের সামনে রেখে নাশকতার ছককে বাস্তবায়িত করা হতে পারে। নির্দিষ্টভাবে বলা হয়েছে, বুদ্ধপূর্ণিমার দিন বৌদ্ধ মন্দিরে অথবা অন্য কোনো মন্দিরে ভক্ত সেজে ঢুকে হামলা চালানো হতে পারে। এমনকি নিরাপত্তারক্ষীদের নজর এড়াতে গর্ভবতী নারী সেজে (ফিদায়েঁ কায়দায়) পেটের মধ্যে বিস্ফোরক লুকিয়ে মন্দিরে ঢোকার মতো নতুন কৌশল জঙ্গিরা নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

রাজ্য পুলিশের বরাত দিয়ে জি-নিউজ বলছে, সতর্কবার্তা পেয়ে এরমধ্যেই পশ্চিমবঙ্গের হিন্দু ও বৌদ্ধ মন্দিরগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের দুই কর্মকর্তা সতর্কবার্তার সত্যতা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে বুদ্ধপূর্ণিমায় যেহেতু প্রচুর ভক্তের সমাগম হয়, তাই সেখানে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। সুরক্ষা বাড়ানো হচ্ছে অন্যান্য মন্দিরেও।কয়েকদিন আগেই ‘শিগগিরই আসছি’ বলে বাংলায় একটি পোস্টার পোস্ট করেছিল আইএস জঙ্গি গোষ্ঠী। তখনই জল্পনা শুরু হয়েছিল, তাহলে কী শ্রীলঙ্কার পর এবার পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে হামলার ছক রয়েছে আইএসের?আগামী ১৮ মে ভারত-বাংলাদেশে বৌদ্ধ পূর্ণিমা পালন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।শ্রীলঙ্কায় সম্প্রতি ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দু’শোরও বেশি মানুষ। হামলার দায় নেয় আইএস। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে মহিলা জঙ্গিদের সামনে রেখে নাশকতার ছককে বাস্তবায়িত করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন