News71.com
 Bangladesh
 11 May 19, 12:56 PM
 93           
 0
 11 May 19, 12:56 PM

গরমে অস্বস্তিতে জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

গরমে অস্বস্তিতে জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

নিউজ ডেস্কঃ কয়েকদিনের টানা গরমে আবারও অস্বস্তিতে নগরজীবন। বিশেষ করে, শ্রমজীবী মানুষের ভোগান্তি সীমাহীন। হাসপাতালে ক্রমেই বাড়ছে রোগীর চাপ। খাবার ও পানি গ্রহণে বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এদিকে সোমবার বৃষ্টির সম্ভাবনার কথা জানালেও আবহাওয়া অফিস বলছে, গরমের এই অস্বস্তি থাকবে মাস জুড়ে।নগরজুড়ে গরমে অস্বস্তি চরমে। আর এর মাঝেই জীবন জীবিকার প্রয়োজনে ঘর থেকে যারা বের হচ্ছেন সূর্য যেন মাথার উপর নিয়েই চলতে হচ্ছে তাদের। গরমের তীব্রতার কাছে কোনো প্রতিরোধই যেন মানছে না।এই আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। যার বেশিরভাগই শিশু। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট বেড়েছে বহুগুণ।

চিকিৎসকরা জানান, আগে যেখানে আমরা ২০০ থেকে ২২০টা রোগী দেখতাম সেখানে তা বেড়ে গিয়ে ৩০০ থেকে সাড়ে ৩০০ হয়েছে। বেশিরভাগ রোগীই জ্বর এবং ঠান্ডা কাশি নিয়ে আসছেন। এদের মধ্যে যারা নিউমোনিয়া নিয়ে আসছেন তাদের ভর্তি করাতে হচ্ছে।আগামী সোমবারে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, ১৩ তারিখ মেঘ বাড়বে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওইদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সম্ভাবনা রয়েছে শিলা বৃষ্টির।অল্প সময়ের জন্য তাপমাত্রা কমলেও মে মাস জুড়েই দেশে তাপপ্রবাহ ও জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অস্বস্তি থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন