News71.com
 Bangladesh
 11 May 19, 12:30 PM
 332           
 0
 11 May 19, 12:30 PM

চাকরি নেই ৩ মাস, তাই সন্তানের জন্য দুধ চুরি করলেন এক হতভাগ্য পিতা....

চাকরি নেই ৩ মাস, তাই সন্তানের জন্য দুধ চুরি করলেন এক হতভাগ্য পিতা....

সাইফুল ইসলামঃ কতটা অসহায় হলে একজন শিক্ষিত ভদ্রলোক পিতা তার সন্তানের জন্য দুধ চুরি করতে পারে ? কথায় আছে প্রয়োজন আইন মানে না। তারপর সেই দরকারটা যদি হয় নিজের ঔরসজাত সন্তানের।আমাদের সমাজের পিতা-মাতারা তাদের সন্তানকে কতটা ভালবাসেন তা আমরা সকলে হয়ত সহজে বুঝতে পারি না বা বুঝতে চাই না। তাই আমরা অনেক সময় বুঝে না বুঝে, কারনে অকারণে পিতা-মাতাকে অনেক কষ্ট দিয়ে থাকি । যেটা কখনই কারও কাম্য নয়। গত পরশু রাতে এক অসহায় হতভাগ্য পিতার বাস্তবের করুন কাহিনী উঠে এসেছে এক বিবেকবান পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালের লেখনিতে।

ঢাকা মেট্রেলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার জাহিদুল ইসলামের লেখা পড়ে জানাগেছে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর এক সড়কে চেকপোস্টের নিয়মিত টহল ডিউটি তদারকির দায়িত্বে ছিলেন তিনি । রাত পৌনে ৯টার দিকে তার চেকপোস্ট থেকে একটু সামনেই বেশকিছু মানুষের জটলা দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশের এক উপ পরিদর্শককে (এসআই) পাঠালেন ঘটনা কি তা দেখে আসার জন্য। ঐ এসআই ঘটনাস্থলে গিয়ে ঘটনা শুনে জটলার সমস্ত লোকজন নিয়ে হাজির হন এসি সাহেবের সামেন । এরপর উপস্থিতির কাছ থেকে যা জানলেন তারজন্য আদৌ তৈরী ছিলেন না তিনি। ঘটনাটি শুনে তিনি খুবই বিচলিত হন এবং পুলিশের দায়িত্ব পালন না করে এই সমাজের একজন বিবেকবান মানুষ হিসেবে যা করনীয় সেটাই করেন । পরে পুরো ঘটনার বিবরণ দিয়ে গতকাল শুক্রবার রাতে তার ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্ট দেন । যা নিউজ৭১ এর পাঠকদের হুবহু তুলে ধরা হলো....

গতকাল রাত আনুমানিক ৮.৪৫ মিনিট, বাকি সড়কে চেকপোস্ট ডিউটি তদারকি করছিলাম। হঠাৎ এক জায়গায় মানুষের হট্টগোল দেখতে পেলাম। ঘটনা কি তা দেখার জন্য আমার এক সাব-ইন্সপেক্টরকে পাঠালাম। কিছুক্ষণ পর বেশ কিছু লোক ২৫-৩০ বছর বয়সী একজন লোককে টেনে-হিচড়ে আমার সামনে নিয়ে আসলো। ঘটনা জানতে চাইলাম।

একজন বললো, "স্যার, লোকটা চোর, চুরি করে পালাচ্ছিল"। পাশে লোকটাকে শক্ত করে ধরে রাখা এক সিকিউরিটি গার্ড আমাকে বললো, "স্যার, লোকটা স্বপ্ন সুপার শপ থেকে চুরি করে পালাচ্ছিল"।

আমি জিজ্ঞেস করলাম, কি চুরি করেছে? সিকিউরিটি গার্ড বললো, " স্যার, সে এক প্যাকেট দুধ চুরি করে পালাচ্ছিল"। আমার খটকা লাগলো,আমি জিজ্ঞেস করলাম "দুধ"?তখন সিকিউরিটি গার্ড অতি উৎসাহ নিয়ে বলল, " স্যার বাচ্চাদের ন্যান দুধের প্যাকেট"।আমি লোকটার দিকে তাকালাম। আমার বয়সেরই হবে। দেখতে ভদ্রলোকই মনে হলো। তাকে জিজ্ঞেস করলাম, চুরি করলেন কেন? সে কেঁদে ফেলল।তারপর বললো, "স্যার, তিনমাস হল চাকরি নাই, বেতন নাই। ঘরে ছোট বাচ্চা, দুধ কেনার টাকা নাই।"

সাথে সাথে আমার ছেলের চেহারা মনে পড়ল!! মনে হল কতটা নিরুপায় হলে একজন বাবা এই কাজ করতে পারে!!ওর জায়গায় আমি থাকলেও হয়ত একই কাজ করতাম। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, দুধের প্যাকেটের দাম কত? সে বললো, ৩৯০ টাকা স্যার। আমি তাকে ৫০০ টাকা দিয়ে বিল রাখতে বললাম এবং লোকটিকে ছেড়ে দিতে বললাম।

আজ আমাদের দেশের এক অসহায় বাবা তার বাচ্চার জন্য দুধ চুরি করে...কত মানুষ বেকারত্বের অভিশাপ ঘোঁচাতে অপরাধে জড়িয়ে পড়ছে..হয়ত আমি ভালো চাকুরী করে আজ ভাল আছি, কিন্তু সমাজের কত মানুষ আজ এই বাবার মত নিরূপায়!!! এর দায়ভার কার??!!

Comments

Iftakhar Rahman

2019-05-12 03:03:39 AM


No commen..... this is the more upset story until my continue life right now.

আসাদুজ্জামান নুর

2019-05-11 01:22:44 PM


নিজে ভাল আছি বলে ভাবা উচিৎ নয় যে সবাই ভাল আছে স্যালুট পুলিশ অফিসার

নিচের ঘরে আপনার মতামত দিন