News71.com
 Bangladesh
 11 May 19, 09:22 AM
 142           
 0
 11 May 19, 09:22 AM

২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ।।

২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ।।


নিউজ ডেস্কঃ দেশের সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। শুধু বঙ্গোপসাগর নয়, কুতুবদিয়া ও মহেশখালীর মোহনাও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এরই মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ আইন অধিশাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালীন ৬৫ দিন বঙ্গোপসাগরের কোন স্থানেই যান্ত্রিক বা ছোট ডিঙি নৌকা দিয়ে মাছ ধরা যাবে না। পাশাপাশি, মাছ আহরণে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন