News71.com
 Bangladesh
 11 May 19, 07:13 AM
 126           
 0
 11 May 19, 07:13 AM

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, বিশ্বের জন্য হুমকি॥ ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, বিশ্বের জন্য হুমকি॥ ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার


নিউজ ডেস্কঃ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন বলেছেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্যই এটা বড় হুমকি। বিশ্বে অনেক সমস্যা আছে, এর মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম। দুদিনের বরিশাল সফরের শেষ দিনে শুক্রবার দুপুরে শহরের একটি অভিজাত হোটেলের লবিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। রবার্ট চ্যাটারসন ডিকসন বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলেও আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে আন্তরিকভাবে কাজ করতে হবে।


তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সাফল্য এসেছে। গণতন্ত্রের পথ চলার ক্ষেত্রে বিরোধী মতকে আরও সুযোগ দেওয়ার পাশাপাশি গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা দিতে, এবং উজ্জীবিত করতে হবে।
বাংলাদেশে তিনি নতুন এসেছেন। এই দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখার ইচ্ছে পোষণ করেন রবার্ট চ্যাটারসন ডিকসন। সকালে ব্রিটিশ হাইকমিশনার কড়া নিরাপত্তার মধ্যে স্পিডবোটে করে বরিশাল নগরের পাশ দিয়ে প্রবাহিত কীর্তনখোলা নদী ঘুরে দেখেন। এরপর তিনি বরিশাল বিভাগীয় জাদুঘর ও ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন পরিদর্শন করেন এবং মিশনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তিনি বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে তাঁর মুগ্ধতার কথা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন