News71.com
 Bangladesh
 11 May 19, 05:33 AM
 101           
 0
 11 May 19, 05:33 AM

ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬৯

ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬৯

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকামেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) । গ্রেফতারকৃতরা মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪,৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৭১ গ্রাম ১,০৩৩ পুরিয়াহেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারকরা হয়।গতকাল ১০ মে, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৯টি মামলা রুজু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন