News71.com
 Bangladesh
 10 May 19, 06:16 PM
 149           
 0
 10 May 19, 06:16 PM

সরাদেশে সন্দেহভাজন ৪৭ হাজার মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হচ্ছে!

সরাদেশে সন্দেহভাজন ৪৭ হাজার মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হচ্ছে!


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (বামুস) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাময়িক সনদ আপাতত স্থগিত করা হয়েছে। ৪৭ হাজার ‘মুক্তিযোদ্ধা’র এ সনদ রয়েছে। ফলে তাদের ভাতাও স্থগিত হচ্ছে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় চারটি মানদণ্ড নির্ধারণ করে বলেছে, অন্তত একটি মানদণ্ডে নাম না থাকলে কোনো ব্যক্তি মুক্তিযোদ্ধা বলে গণ্য হবেন না। এই চার মানদণ্ড হলো ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, বেসামরিক গেজেট ও বাহিনীর গেজেট। এই চারটির অন্তত একটিতে নাম থাকলে তা ৩০ জুনের মধ্যে আবেদন করে মন্ত্রণালয়কে জানাতে হবে।আবার মহানগর বা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি যাদের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দিয়েছে বা যারা ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছেন, তাদের সম্মানী ভাতাও স্থগিত করা হয়েছে। কিন্তু তাদের কারও নাম যদি চারটি মানদণ্ডের একটিতে থাকে, তবে তিনি পুনরায় আবেদন করতে পারবেন।সব ইউএনওকে ৩০ জুনের মধ্যে এসব আবেদন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আবেদন পরীক্ষা করবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তদন্ত ও প্রমাণ ছাড়া যাদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয়েছে, তাদের সবার ভাতা স্থগিত থাকবে। কোনো প্রামাণিক দলিল ছাড়া কাউকে ভাতা দেওয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন