News71.com
 Bangladesh
 10 May 19, 06:16 PM
 181           
 0
 10 May 19, 06:16 PM

হাওর এলাকায় বিশুদ্ধ পানির জন্য ৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে॥পরিকল্পনামন্ত্রী

হাওর এলাকায় বিশুদ্ধ পানির জন্য ৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে॥পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্কঃ হাওর এলাকায় বিশুদ্ধ খাবার পানির জন্য সরকার ৫০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।তিনি বলেন, আমরা বাড়ি বাড়ি টিউবওয়েল দেব, ল্যাট্রিন দেব। হাওর এলাকায় আরও বেশি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। হাওর এলাকার যত পুল-কালভার্ট নির্মাণ বাকি রয়েছে, সব আমরা বানিয়ে দেব। বাচ্চাদের স্কুলগুলো আরও সুন্দর করে করব। হাওর এলাকার গরিব মানুষের জন্য আমরা আরও বেশি করে ঘর বানাব।’আজ শুক্রবার বেলা ১১টায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় যার জমি আছে ঘর নেই, তার নিজ বাড়িতে গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয় সংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

 


শান্তিগঞ্জ এফআইভিডিবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুনামগঞ্জের রুটিন দায়িত্বরত মোহাম্মদ সফিউল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন