News71.com
 Bangladesh
 10 May 19, 06:15 PM
 180           
 0
 10 May 19, 06:15 PM

স্ট্যাচু অব লিবার্টি’র আদলে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি॥

স্ট্যাচু অব লিবার্টি’র আদলে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি॥


নিউজ ডেস্কঃ জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে স্ট্যাচু অব লিবার্টি’র আদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরি করবে সরকার।বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিব বর্ষ’ সর্বোচ্চ আয়োজনে উদযাপন করা হবে জানিয়ে মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে সকল মন্ত্রণালয়, সংস্থা এবং দেশের স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে মুজিব বর্ষ উদযাপন করবে। সরকার এ উপলক্ষে স্ট্যাচু অব লিবার্টি’র আদলে জাতির পিতার প্রতিকৃতি তৈরি করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে মিত্র বাহিনীর সদস্যদের ৫০০ সন্তানকে বৃত্তির ব্যবস্থা করা হবে। তাদের বাছাই করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে দায়িত্ব প্রদান করা হবে।তিনি বলেন, পাকিস্তানি শাষক ও শোষক গোষ্ঠীর কবল থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন হবে জাতীয় জীবনের এক অনন্য সুন্দর বিষয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন