
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফাহিম হোসেন (মার্কেটিং বিভাগ, ৪৭ ব্যাচ) এর বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে ট্রল করা এবং ক্যামেলিয়া শারমিন চূড়া (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ,৪৭ ব্যাচ) এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে তাচ্ছিল্য করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আশুলিয়া থানায় মামলা করেছেন জাবি ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর।
মামলার বিষয়ে ছাত্রলীগ নেতা হামজা রহমান অন্তর জানান, জাতির জনক ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারীরা পাকিস্তানের দালাল। আইনের আওতায় এসে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
জাবি ছাত্রলীগ কর্মী সবুজ বলেন, গঠনমূলক সমালোচনা হতেই পারে; তবে এভাবে জাতির জনককে নিয়ে ট্রল করা মেনে নেওয়া যায় না। শুক্রবার আশুলিয়া থানায় ফাহিম হোসেন ও ক্যামেলিয়া শারমিন চূড়ার নামে মামলা দায়ের করেন অন্তর। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।