News71.com
 Bangladesh
 10 May 19, 05:45 AM
 74           
 0
 10 May 19, 05:45 AM

ঢাবির তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ॥ শাহবাগ থানায় জিডি

ঢাবির তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ॥ শাহবাগ থানায় জিডি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগ তিন নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। এসময় অভিযুক্তরা ভুক্তভোগীর মারধরও করে। ছিনিয়ে নেয়া হয়, মোবাইল ফোন, মানিব্যাগ ও কাঁধে থাকা ব্যাগ। মানিব্যাগে ৮ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন আগাঁরগাওয়ে একটি স্টিল স্ট্রাকচার কোম্পানির চাকুরে ভুক্তভোগী প্রবীর। অভিযুক্তরা হলেন- হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলী আব্বাস, জিয়া হলের উপ-দপ্তর সম্পাদক আকতারুল করিম রুবেল ও ছাত্রলীগকর্মী রকি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরী করেছেন করেছেন প্রবীর


এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস নিউজ ৭১ ডটকমকে বলেন, অভিযোগ সত্য হলে আমরা অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বনী বলেন, আমি ভুক্তভোগীকে আইনি প্রক্রিয়ায় যেতে বলেছি। কোন শিক্ষার্থী তদন্তে দোষী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন