News71.com
 Bangladesh
 10 May 19, 05:35 AM
 74           
 0
 10 May 19, 05:35 AM

আবাসিক হলের গাছ থেকে ডাব পাড়তে গিয়ে ঢাবি শিক্ষার্থী নিহত॥

আবাসিক হলের গাছ থেকে ডাব পাড়তে গিয়ে ঢাবি শিক্ষার্থী নিহত॥

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক ছাত্র নারিকেল গাছ থেকে পড়ে মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম বরুণ বিশ্বাস। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷বরুণের মৃত্যুর খবরটি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী নিউজ৭১ কে বলেন, ‘খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটল। বরুণ খুব মেধাবী ছাত্র ছিল। দিনে একবার ডাব পাড়তে গিয়েছিল, পরে রাতে আবার সেখানে যায়। রাতে গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


নিহত বরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জগন্নাথ হল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হলের একটি গাছের ডাব পাড়তে গাছটিতে উঠেছিলেন বরুণ। সেখান থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। পরে হলের শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। কিছুক্ষণ পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বরুণের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন