News71.com
 Bangladesh
 10 May 19, 05:31 AM
 89           
 0
 10 May 19, 05:31 AM

মাদারীপুরে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার॥ ধর্ষণের পর হত্যার অভিযোগে প্রেমিক আটক

মাদারীপুরে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার॥ ধর্ষণের পর হত্যার অভিযোগে প্রেমিক আটক

নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনিতে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই ছাত্রী এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার স্বজনদের অভিযোগ, ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে লাশ ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনায় মেয়েটির দীর্ঘ দিনের প্রেমিক রাকিব সরদার (২০) নামে এক তরুণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক এই তরুণ সৈয়দ আবুল হোসেন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীর সঙ্গে রাকিব সরদারের প্রেমের সম্পর্ক ছিল। ঝামেলা এড়াতে একমাত্র মেয়েকে নিয়ে নোয়াখালীতে ভাড়া বাসায় থাকতেন তার মা। এদিন রাতে তার মা বাসায় না থাকার সুযোগে মেয়ের সঙ্গে ছিলেন রাকিব । সকালে ঘরের দরজা খোলা ও ঘরের ফ্যানের সঙ্গে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রাকিব সরদার জানান, রাতে তারা একসঙ্গেই তাঁরা ছিলেন। কিন্তু তার মৃত্যুর বিষয়টি তিনি জানেন না। কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন জানান , এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । এই ঘটনায় জড়িত সন্দেহে ওই স্কুলছাত্রীর প্রেমিক রাকিবকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন