News71.com
 Bangladesh
 10 May 19, 05:28 AM
 126           
 0
 10 May 19, 05:28 AM

এক মাদকাসক্ত নেপালি শিক্ষার্থীর নামে থানায় জিডি করল বিশ্ববিদ্যালয় প্রশাসন॥

এক মাদকাসক্ত নেপালি শিক্ষার্থীর নামে থানায় জিডি করল বিশ্ববিদ্যালয় প্রশাসন॥


নিউজ ডেস্কঃ ভাঙচুর ও প্রাধ্যক্ষের সঙ্গে অসদাচরণের দায়ে বৃহস্পতিবার এক নেপালি শিক্ষার্থীকে বিতাড়িত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর নামে প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।বিতাড়িত ওই নেপালি শিক্ষার্থীর নাম ডা. সন্দিপ পান্ডে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষার্থী। তিনি অতিথি হিসেবে গত তিন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে অবস্থান করছিলেন। তাঁর বিরুদ্ধে প্রশাসনের করা সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।


প্রশাসনের করা সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, নেপালি ছাত্র ডা. মায়াক আচারিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর বন্ধু ডা. সন্দিপ পান্ডে ২০১৬ সালের ২৭ জুলাই থেকে পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের ১৩০ নম্বর কক্ষে অতিথি শিক্ষার্থী হিসেবে অবস্থান করছেন। সন্দিপ মাদকাসক্ত। কয়েক দিন আগে হলের টিভি কক্ষে ফুটবল খেলা দেখার সময় তিনি তিনটি চেয়ার ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন। এই ঘটনার পরদিন হল প্রাধ্যক্ষ ওই শিক্ষার্থীকে ডাকলে তিনি প্রাধ্যক্ষের সঙ্গেও অসদাচরণ করেন। এ ছাড়া তিনি হলের কর্মকর্তা ও কর্মচারীদের দিকে ছুরি নিয়ে তেড়ে যান। সন্দিপের এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থীস্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বৃহস্পতিবার রাতে নিউজ৭১ কে বলেন, ‘নেপালি শিক্ষার্থী সন্দিপকে মাদকাসক্ত মনে হয়েছে। সে হলে ভাঙচুর করেছে। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন