News71.com
 Bangladesh
 09 May 19, 03:31 PM
 145           
 0
 09 May 19, 03:31 PM

মসলায় ভেজাল॥ চট্টগ্রামে কারখানা সিলগালা ও দেড় লাখ টাকা জরিমানা

মসলায় ভেজাল॥ চট্টগ্রামে কারখানা সিলগালা ও দেড় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ নিম্নমানের ক্যারাওয়ে বীজ জিরার সঙ্গে মিশিয়ে প্যাকেটিং করার অপরাধে চট্টগ্রামে একটি কারখানা সিলগালা করার পাশাপাশি প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় মোল্লা অ্যান্ড কোম্পানির কারখানায় অভিযান চালিয়ে জিরায় ভেজাল মেশানোর প্রমাণ পান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। পরে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর অপরাধে এই কারখানার মালিককে ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়।অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-৭) চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক মো. মেহেদী হাসানসহ বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।এদিন ভেজালবিরোধী আরেকটি অভিযানে একটি সেমাই তৈরির কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান নিউজ৭১কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই এলাকার মোল্লা অ্যান্ড কোম্পানির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে জিরার সঙ্গে নিম্নমানের ক্যারাওয়ে বীজ মিশিয়ে প্যাকেটিং করার সময় তাদের হাতেনাতে ধরা হয়। তিনি আরো জানান, একই এলাকায় নোংরা পরিবেশে পণ্য তৈরি ও অনুমোদনহীন পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে দেশি সেমাই প্যাকেটিং করার অপরাধে হোসেন অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।পুরো রমজান মাসজুড়ে ভেজালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন