News71.com
 Bangladesh
 09 May 19, 12:51 PM
 105           
 0
 09 May 19, 12:51 PM

শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ দিনের লন্ডন সফর শেষে আগামী শনিবার দেশে ফিরছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি ২০২ যোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি আগামী শনিবার সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। এদিন বিশ্রাম নেওয়ার পর শেখ হাসিনা রোববার থেকে অফিস করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্রে জানা গেছে। গত ১ মে ১০ দিনের ব্যক্তিগত সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর দেশের বাইরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম ব্যক্তিগত সফর। ব্যক্তিগত এ সফরে চোখের চিকিৎসাসহ পরিবার সদস্যদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন