News71.com
 Bangladesh
 09 May 19, 12:48 PM
 99           
 0
 09 May 19, 12:48 PM

নতুন ৮ জনকে জাপার প্রেসিডিয়াম সদস্য করলেন হুসেইন মোহাম্মদ এরশাদ

নতুন ৮ জনকে জাপার প্রেসিডিয়াম সদস্য করলেন হুসেইন মোহাম্মদ এরশাদ

নিউজ ডেস্কঃ নতুন করে আট জনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে ৮ জনকে প্রেসিডিয়াম সদস্য নিয়োগের এই ঘোষণা দেওয়া হয়েছে।নতুন আট জন প্রেসিডিয়াম সদস্য হলেন— সাতক্ষীরার সৈয়দ দিদার বখত, ব্রাহ্মণবাড়িয়ারর মামুনুর রশিদ, নীলফামারীর জাফর ইকবাল সিদ্দিকী ও রানা মোহাম্মদ সোহেল এমপি, ফেনীর নাজমা আখতার এমপি, গাজীপুরের আব্দুস সাত্তার মিয়া, নারায়ণগঞ্জের আলমগীর শিকদার লোটন এবং চাঁদপুরের এমরান হোসেন মিয়া।জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক নেওয়া এই সিদ্ধান্ত চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন