News71.com
 Bangladesh
 09 May 19, 08:48 AM
 173           
 0
 09 May 19, 08:48 AM

তীব্র গরমে সারাদেশে খাবার স্যালাইনের সঙ্কট॥

তীব্র গরমে সারাদেশে খাবার স্যালাইনের সঙ্কট॥


নিউজ ডেস্কঃ খাবার স্যালাইনের সঙ্কট চলছে সারা দেশেই । গরমে অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় সেই অনুপাতে খাবার স্যালাইনের জোগান দিতে পারছে না সংশ্লিষ্ট কোম্পানিগুলো। বিশেষ করে রোজা শুরুর পর থেকেই এই সঙ্কট আরো তীব্র হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনের তীব্র তাপদাহের কারণেও খাবার স্যালাইনের এ সঙ্কট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গ্রামে কিংবা শহরে অনেক এলাকাতেই এখন খাবার স্যালাইনের এ সঙ্কট পরিলক্ষিত হচ্ছে।গতকাল বুধবার নগরীর বিভিন্ন ওষুধের বাজার ঘুরে দেখা গেছে সব দোকানেই কমবেশি খাবার স্যালাইনের সঙ্কট রয়েছে। পাইকারি দোকানেও চাহিদার অনুপাতে কম হারেই বিক্রি হচ্ছে খাবার স্যালাইন। চাহিদার অনুপাতে খুচরা দোকানিদেরও খাবার স্যালাইন সরবরাহ করতে পারছে না অনেক পাইকারি দোকান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন