News71.com
 Bangladesh
 09 May 19, 08:48 AM
 286           
 0
 09 May 19, 08:48 AM

এখন থেকে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হবে অনলাইনে ॥ মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক

এখন থেকে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হবে অনলাইনে ॥ মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক

 

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, আগামী অর্থবছর থেকে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা দেওয়া হবে অনলাইনে। এজন্য শিগগির মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রদান করবে সরকার।গতকাল বুধবার পরিবহন পুল ভবনের কাছে সচিবালয় লিংক রোডে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধনের সময় বর্ণাঢ্য র্যা লিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসেবে জমা প্রদানের লক্ষ্যে কাজ করছে সরকার।


তিনি বলেন বর্তমান সরকার পুরো দেশকে ডিজিটাল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সেবা সহজে ও ঝামেলামুক্তভাবে প্রদানের লক্ষ্যে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।মন্ত্রী বলেন, ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেবা সপ্তাহ-২০১৯ পালন করা হবে। সেবা সপ্তাহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীনস্থ সকল দফতর সংস্থার মাধ্যমে সেবা প্রত্যাশীদের বিশেষ ব্যবস্থায় সেবা প্রদান করা হবে।তিনি বলেন, শিগগির বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। এছাড়া বিনামূল্যে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদান করবে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন