News71.com
 Bangladesh
 09 May 19, 08:45 AM
 229           
 0
 09 May 19, 08:45 AM

বৈবাহিক আইনের অপ-ব্যাবহার করছেন আইনজীবীরা॥ বাড়ছে অসামাজিক কার্যকলাপ

বৈবাহিক আইনের অপ-ব্যাবহার করছেন আইনজীবীরা॥ বাড়ছে অসামাজিক কার্যকলাপ

দীপ্ত রায়ঃ এক শ্রেনীর আইনজীবির লালসার কারনে সমাজে অসামজিক কার্যকালাপ বেড়েই চলেছে। তাদের সামান্য অর্থ লোভের কারনে সমাজ থেকে বাল্য বিবাহ প্রথা নির্মুল করা সম্ভব হচ্ছে না। টাকা পেলেই এই আইনজীবিরা যেকোন অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরই বিয়ে দিতে সহায়তা করে থাকেন। পাশাপাশি বহু বিবাহের ক্ষেত্রেও এরা সহযোগীতা করেন বলে অভিযোগ। যেখানে সরকার বাল্য বিবাহ এবং বহু বিবাহ রোধে কঠোর আইন প্রনয়ন করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তার বাস্তবায়নের চেষ্টা করে চলেছে। শত শত কোটি টাকা ব্যায় করে বিভিন্ন প্রচার ও প্রকাশনার মাধ্যেম এর কুফল সম্পর্কে জনসচেতনা সৃষ্টির চেষ্টা হচ্ছে সেই সময়ে আইন পেশার মত মহান পেশায় জডিত এক শ্রেনীর অসাধু আইনজীবির অপতৎপরতায় সরকারের এই কর্মসূচি ভেস্তে যেতে বসেছে। অসাধু অর্থলোলুপ আইনজীবীদের এসকল অপতৎপরতা বন্ধে জরুরী ভিত্তিতে সরকারের কঠোর আইন প্রনয়ন করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞ মহল।


বিভিন্ন বাল্য বিবাহ ও বহু বিবাহ সম্পর্কে খোঁজ নিয়ে জানাগেছে আধুনিক প্রযুক্তি ও সোস্যাল মিডিয়ার বদন্যতায় এখন মানুষের মধ্যে যোগাযোগ দ্রুত, সহজতর হয়েছে। আর এই সুযোগের অপব্যবহার করেই টিএজ ছেলে মেয়েরা অপরিণত বা স্বল্প বয়সেই প্রেম করে বাল্য বিবাহে জড়িয়ে পড়ছে। আর এ ক্ষেত্রে তাদের মুল সহযোগীতা করে থাকেন এক শ্রেনীর আইনজীবিরা। কারন আমাদের পরিবার ও সমাজ এখন আর বাল্য বিবাহকে সহযে মেনে নিতে চায় না। তাই একাজে জড়িতরা সবক্ষেত্রেই আইনজীবির সহায়তা নিয়ে থাকেন। আর আইনজীবিরা বাড়তি টাকা পেলেই অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের ইচ্ছানুযায়ি বয়স বাড়িয়ে তারা বিবাহের দলিল সম্পাদন করে থাকেন। যদিও এখন দেশের সকল মানুষের এখন জন্মসনদ রয়েছে আর লেখা পড়া করলে তাদের স্কুল কলেজের প্রমাণপত্র রয়েছে ।


নিয়মানুয়ি বয়সের সঠিক প্রমাণপত্র ছাড়া কখনই এই ধরনের বিবাহের দলিল সৃজন করা সম্পূর্ণ বেআইনি। কিন্ত আইনের রক্ষকই এখানে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কারনে হরহামেশাই ঘটে চলেছে এই অপকর্ম । আর এই বিষয়টা দেখারও কেউ নেই। এছাড়া বহু বিবাহের ক্ষেত্রেও আইনজীবিদের একটি ভূমিকা রয়েছে। কারন আমাদের দেশে স্ত্রীর বর্তমানে দ্বিতীয় বিবাহ করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি’র প্রয়োজন হয়। কিন্ত এক্ষেত্রেও তারা মোটা টাকা পয়সার বিনিময়ে কারও মতামত বা অনুমতি না নিয়েই বিবাহের দলিল সৃজন করে চলেছেন। আর আইনজীবিদের এহেন কর্মকান্ডের কারনে সমাজে পরকীয়া প্রেমসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন