News71.com
 Bangladesh
 08 May 19, 03:12 PM
 77           
 0
 08 May 19, 03:12 PM

প্রশাসনে পদোন্নতিতে বড় ধরনের পরিবর্তন আসছে॥

প্রশাসনে পদোন্নতিতে বড় ধরনের পরিবর্তন আসছে॥

নিউজ ডেস্কঃ প্রশাসনে পদোন্নতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি একাধিক ব্যাচের পদোন্নতিতেও সংস্কার আসছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,আগামী ১৬ মে থেকে শুরু হতে যাওয়া এসএসবির বৈঠক থেকে নতুন পদ্ধতি কার্যকর হবে। এদিন উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির বিষয়টি বিবেচনা করা হবে। শুধুমাত্র ১৭তম ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপসচিব ও অতিরিক্ত সচিব পদেও পদোন্নতি দেওয়া হবে।সাবেক একজন মন্ত্রিপরিষদ সচিব বলেন, চাকরির প্রথম শর্তই পদোন্নতি। পদোন্নতির সময় হলে কাউকে বঞ্চিত করে রাখার অধিকার কারো নেই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি হলো, এ দেশে এটাই চলে আসছে দীর্ঘদিন ধরে।সূত্র জানায়, একইসঙ্গে একাধিক ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দিতে গিয়ে দেখা যায়, কিছু ব্যাচের পদে পদোন্নতি প্রাপ্তির সময়সীমা অতিক্রান্ত হয়ে যায়। আবার কোনো কোনো ব্যাচের সময়মতো পদোন্নতি পাওয়া সহজতর হয়। ফলে এক ধরনের বৈষম্য তৈরি হয়। এ কারণে যখন যে ব্যাচের পদোন্নতি প্রাপ্তির সময়, তখন সেই ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন