News71.com
 Bangladesh
 08 May 19, 07:27 AM
 141           
 0
 08 May 19, 07:27 AM

পালিত হচ্ছে ‘বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট’ দিবস॥প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

পালিত হচ্ছে ‘বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট’ দিবস॥প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ প্রতি বছর ৮ মে বিশ্বব্যাপী আর্তমানবতার সহায়তার মর্মবাণী ছড়িয়ে দিতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বব্যাপী রেড ক্রস আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিয়েই চলতি বছর ‘বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে ‘ভালোবাসা’।যুদ্ধে আহতদের সেবার মহানব্রত নিয়ে ১৮৬৩ সালের এ দিনে রেডক্রস/রেড ক্রিসেন্ট নামে সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠে। মানবতার সেবায় ১৫৩ বছরে পা দিয়েছে সংগঠনটি।১৮২৮ সালের এই দিনে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ বছর মানব কল্যাণে অবদানের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনকে রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড দেয়া হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও বিশ্বের অন্যান্য জাতীয় সোসাইটির ন্যায় যথাযথ গুরুত্ব ও মর্যাদা সহকারে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, আলোচনা সভা, রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ।এ দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে আলোচনা সভা, রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।এ ছাড়াও বাংলাদেশের ৬৪ জেলায় ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন