
নিউজ ডেস্কঃ কিংবদন্তী সংগীত শিল্পী সুবীর নন্দীর মরদেহ দেশে পৌঁছেছে। আজ সকাল পৌনে সাতটার দিকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। জানা গেছে, বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রিনরোডের বাসায়। যেখানে পরিবারের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন এই শিল্পী । সেখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টায় নেয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সুবির নন্দীর সুদীর্ঘ জীবনের সহকর্মী, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারন মানুষেরা তাকে শেষ বিদায় জানাবেন। পরে সকল আনুষ্ঠানিকতা শেষে শেষকৃত্য হবে রাজধানীর সবুজবাগ কালিবাড়িতে।