News71.com
 Bangladesh
 07 May 19, 06:35 AM
 119           
 0
 07 May 19, 06:35 AM

এইচএসসি পাস করেই ঢাকার আদালতে সাত বছর ওকালতি॥ অবশেষে শ্রীঘরে

এইচএসসি পাস করেই ঢাকার আদালতে সাত বছর ওকালতি॥ অবশেষে শ্রীঘরে

নিউজ ডেস্কঃ সকলের চোখে ধুলো দিয়ে এক ভূয়া নারী আইনজীবী গত সাত বছর ধরে দাপিযে কাজ করছেন ঢাকার আদালতে। ওকালতি (এলএলবি) পাশ তো দুরের কথা তিনি তো বিএ পাসই করেননি। গতকাল আটকের পর জানাগেছে আসলে তিনি ছিলেন এইচএসসি পাস । অথচ সকলের অগোচরে সুফিয়া খানম রিমি নামে ওই নারী পাঁচ বছর শিক্ষানবিশ এবং দুই বছর আইনজীবী হিসেবে দাপটের সাথে কাজ করেছেন ঢাকার বিভিন্ন আদালতে। গত রবিবার তিনি ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির কাছে ধরা পড়েন। আইনজীবী হিসেবে মিথ্যা পরিচয় দান এবং জাল জালিয়াতির অভিযোগে সমিতির পক্ষ থেকে সমিতির সদস্য অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল কোতোয়ালি থানায় মামলা করেন। সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খোঁজ নিয়ে জানাগেছে গত সাত বছর আগে এলএলবি পাস করে বার কাউন্সিলে সদস্যভুক্তির জন্য আবেদন করেছেন জানিয়ে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ শুরু করেন ওই নারী। পরবর্তীতে ২০১৮ সালে বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে সনদ পেয়েছেন মর্মে প্রচার করে ঢাকা আইনজীবী সমিতিতে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। পাসের খুশির সংবাদে মহিলা আইনজীবী কমন রুমে ৫ কেজি মিষ্টিও খাওয়ান। এইচএসসি পাশ ওই নারী এভাবেই নারী-পুরুষ সকল আইনজীবীকে ফাঁকি দিয়ে আইন পেশা চালিয়ে যাচ্ছিলেন। এছাড়াও ওই নারী গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন। তিনি আইনজীবী হিসেবে কোর্ট-গাউন পরে নিয়মিত মামলার শুনানিও করতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন