News71.com
 Bangladesh
 07 May 19, 06:22 AM
 158           
 0
 07 May 19, 06:22 AM

সুবীর নন্দীর মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে॥

সুবীর নন্দীর মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে॥

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ ভোর সাড়ে ৪টায় মারা গেছেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। তাঁর মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ও সিঙ্গাপুরে সুবির নন্দীর চিকিৎসা সমন্বয়কারী অধ্যাপক ডাঃ সামন্তলাল সেন সাংবাদিকদের জানান, ‘সুবীর নন্দীর মরদেহ আগামীকাল বুধবার সকালে বাংলাদেশে আসতে পারে। উল্লেখ্য এর আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল তাঁর। ১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় সুবীর নন্দীকে।

সুবির নন্দী বাংলাদেশের একজন জনপ্রিয় কন্ঠশিল্পী। সংগীতে অসমান্য অবদানের জন্য এ বছরই সুবীর নন্দীকে একুশে পদকে ভূষিত করে সরকার। বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের প্লেব্যাকে তাঁর অসংখ্য জনপ্রিয় গান রয়েছে এই গুনী শিল্পীর । চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। গত ১২ এপ্রিল শ্রীমঙ্গলে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুবীর নন্দী ও তাঁর পরিবার। পয়লা বৈশাখে শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে উত্তরার কাছাকাছি আসতেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তার। এরপরই তাঁকে সেখান থেকে সরাসরি সিএমএইচে নেওয়া হয়।

দেশের জনপ্রিয় এই বরেন্য সংগীতশিল্পীর ১৯৮১ সালে প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশ হয়। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। দীর্ঘ ৪০ বছরের সংগীত ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন । জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। সংগীতে অসামান্য অবদানের জন্য এ বছর তিনি পান দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক। সুবীর নন্দীর গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো ‘ও আমার উড়াল পঙ্খী রে’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’, ‘চাঁদে কলঙ্ক আছে যেমন’, ‘বধূ তোমার আমার এই যে পিরিতি’ ‘একটা ছিল সোনার কন্যা’ , ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘আমি বৃষ্টির কাছ থেকে’, ‘দিন যায় কথা থাকে’, ‘আশা ছিল মনে মনে’ ইত্যাদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন