News71.com
 Bangladesh
 07 May 19, 05:55 AM
 115           
 0
 07 May 19, 05:55 AM

ধূমপায়ী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না নটরডেম কলেজে॥

ধূমপায়ী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না নটরডেম কলেজে॥

নিউজ ডেস্কঃ ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজ। বিজ্ঞপ্তিতে ধূমপায়ী শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদন না করার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বলছে, যে সকল ছাত্র কলেজকর্তৃক নির্ধারিত ‘ইউনিফরম’ পরিধান করে না ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধুমপান করে, তাদের আবেদন করার প্রয়োজন নেই গতকাল সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিট থেকে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছুরা নটরডেম কলেজের ওয়েবসাইটে http://www.notredamecollege-dhaka.com গিয়ে ভর্তির আবেদন করতে পারছেন। আগামী ১৩ মে রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন চলবে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ ২৬০ (ভর্তি প্রক্রিয় বাবদ ২৫৫+বিকাশ চার্জ ৫) টাকা অনলাইনে আবেদন করার সময় দিতে হবে। আবেদনকরী ১৪ মে দুপুর ১২টা পর্যন্ত বিকাশে পেমেন্ট করার সুযোগ পাবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে ফল পাওয়ার সঙ্গে সঙ্গে কলেজে এসে যোগাযোগ করতে হবে। হেলপ লাইন নম্বর : ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৯৩৩৩২২৫৩৩ (সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত)।

ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা : বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA-5.00, মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA-4.00। এসএসসিতে বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না।বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে : বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50 , বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50।আসন সংখ্যা : বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম-১৭৮০টি, ইংরেজি ভার্সন-৩০০টি, মানবিক বিভাগ-৪০০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৫০টি।লিখিত পরীক্ষার সময় ও কক্ষ: আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১৬ মে পত্রিকায় আবেদনের ID নম্বর অনুযায়ী লিখিত পরীক্ষার সময় ও কক্ষ নম্বর জানিয়ে দেয়া হবে। ১৭ মে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কলেজের নির্দিষ্ট কক্ষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন