News71.com
 Bangladesh
 06 May 19, 02:22 PM
 215           
 0
 06 May 19, 02:22 PM

রমজানের চাঁদ দেখা গেছে॥ কাল থেকে বাংলাদেশে রোজা শুরু

রমজানের চাঁদ দেখা গেছে॥ কাল থেকে বাংলাদেশে রোজা শুরু

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের বহু প্রতীক্ষিত সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।ফেনী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আকাশে চাঁদ দেখা যাওয়ার প্রতিনিধিরা জানিয়েছেন। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেলেও চাঁদের ছবি প্রকাশ হয়। তবে জাতীয় চাঁদ দেখা কমিটি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। মএদিকে রমজান উপলক্ষে আজ সোমবার রাত থেকেই শুরু হচ্ছে তারাবীহ নামাজ। রাতের প্রথমভাগে তারাবিহ নামাজ আর শেষ ভাগে সেহরি শুরু হবে।সেহরি ও ইফতারের সূচি অনুসারে ঢাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন