News71.com
 Bangladesh
 06 May 19, 01:06 PM
 169           
 0
 06 May 19, 01:06 PM

দলের বিষয়ে একক সিদ্ধান্ত নিতে চাই না॥ জাপা ভারপ্রাপ্তে চেয়ারম্যান জি এম কাদের

দলের বিষয়ে একক সিদ্ধান্ত নিতে চাই না॥ জাপা ভারপ্রাপ্তে চেয়ারম্যান জি এম কাদের

নিউজ ডেস্কঃ এককভাবে নয়, দলের সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই যে কোনো সিদ্ধান্ত নিতে চান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে এক আলোচনায় তিনি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সবাইকে নিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নেয়াই তার লক্ষ্য।এসময় এরশাদের সিদ্ধান্তই চূড়ান্ত উল্লেখ করে দলের কারো কোনো বক্তব্য থাকলে দলীয় ফোরামে তোলার আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।


জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘চেয়ারম্যানের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। এব্যাপারে কারো মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। যদি কোনো কারও কোনো কথা থাকে, তাহলে দলীয় ফোরামে এসে কথা বলেন।’জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমি সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে চাই। একক কোনো সিদ্ধান্ত নিতে চাই না। সকলে মিলে একসঙ্গে কাজ করবো। দলকে পরিচালিত করবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন