News71.com
 Bangladesh
 06 May 19, 06:31 AM
 1759           
 0
 06 May 19, 06:31 AM

বাংলাদেশে ই-টিকেট ও অনলাইন মার্কেটিং এ দুর্নীতি॥জনগনের পকেট কাটা-দেখার কেউ নেই  

বাংলাদেশে ই-টিকেট ও অনলাইন মার্কেটিং এ দুর্নীতি॥জনগনের পকেট কাটা-দেখার কেউ নেই   

দিপ্ত রায়ঃ ডিজিটাল বাংলাদেশের ই-পরিসেবা নিয়ে বিপাকে সাধারন মানুষ। প্রতিটি সেবার ক্ষেত্রে প্রচুর বাডতি টাকা হাতিয়ে নিচ্ছে তৃতীয় পক্ষ। স্বল্প সময়ে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ই-পরিসেবা যথেষ্ট জনপ্রিয় হলেও সরকারের সঠিক নিয়ন্ত্রন ও নিতিমালা না থাকার কারনে ক্ষতিগ্রস্থ মানুষ ই পরিসেবা গ্রহনে আগ্রহ হারাচ্ছে। ফলে বাধাগ্রস্থ হচ্ছে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের কাজ। বিভিন্ন ক্ষেত্রে ই-পরিসেবা গ্রহনকারি সাধারন মানুষেরা জরুরী ভিত্তিতে এই সকল অসঙ্গতি দূর করে এই বিষয়ে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন সরকারের ভোক্তা সুরক্ষা বিভাগের জরুরী ভিত্তিতে এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার।

জানাগেছে এখন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন প্রকার বাস, ট্রেন, বিমান ও অনুষ্ঠানের টিকিট অনলাইনে কাটার বেশ চল আছে। এরমধ্যে বিমানের টিকিট কাটার বিষয়ে লোকাল থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের কোন হস্তক্ষেপ না থাকার কারনে এই পরিসেবাটা মানুষ সঠিকভাবেই গ্রহন করতে পারে কিন্ত স্থানীয় তৃতীয় পক্ষের মাধ্যমে বাস, ট্রেন বা কোন ইভেন্টের টিকিট কিনতে গেলেই সেবা গ্রহণকারীর পকেট কাটা যায়। এক্ষেত্রে কোন যুক্তি বা কারন ছাড়াই প্রয়োজনের চেয়ে বাড়তি শতকরা ৮-১২% টাকা বেশী খরচ হয় যা সম্পূর্ন সেবা গ্রহনকারিকেই সরাসরি পরিশোধ করতে হয়।যেটা পরিশোধের সময় সকলেরই গায় লাগে। আর টাকার অভাবে স্বল্প আয় বা দরিদ্র শ্রেনীর লোকেরা এই সেবা গ্রহনে অনাগ্রহী হয়।

ডিজিলাল লেনদেন, বা ই-পরিসেবায় বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকা ভারত, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে এই পরিসেবা সম্পর্কে খোজ নিয়ে জানাগেছে, ই-সেবা গ্রহনকারীরা সবসময় সাধারণ পরিসেবার চেয়ে তুলনামূলক কমমুল্যে সেবা প্রাপ্তি, ক্যাশব্যাকসহ নানান সুবিধা পেয়ে থাকেন। কারন হিসেবে তারা জানান প্রচলিত সেবা গ্রহনের জন্য অনেক অতিরিক্ত লোকবল, স্থাপনা, বিদ্যুৎ, স্টেশনারি, কাগজ, কালি, প্রিন্টার দরকার হয় পক্ষান্তরে ই-সেবা প্রদানের জন্য কোন বাড়তি খরচ দরকার হয়না। মানুষ সহজেই বাড়ীতে বসে যে যার অবস্থান থেকে ইন্টারনেট ব্যবহার করে সহজেই এই পরিসেবা গ্রহন করতে পারে। তাই তারা গ্রাহককে কমমুল্যে পরিসেবা প্রদানসহ ক্যাশব্যাকের মত আকর্ষণীয় সেবা প্রদান করে থাকেন।

কিন্ত বাংলাদশের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ন ভিন্ন। সরেজমিন খোঁজ নিয়ে জানাগেছে এখানে ঢাকা-খুলনা জনপ্রিয় বাস সার্ভিস টুঙ্গিপাডা এক্সপ্রেসের যেকোন কাউন্টার থেকে বাসের টিকিট কাটতে গেলে প্রচলিত যে টিকিটের মুল্য ৪৫০টাকা । আর সেটিরই ই টিকিট কিনতে গেলে মুল্য পড়ে ৪৯৮ টাকা । এক্ষেত্রে এই ই-সেবা প্রদানকারি তৃতীয় পক্ষ সহজ ডটকম ( Shohoz.com) সেখানে ৪৫০ টাকার অতিরিক্ত ফি চার্জ ৩৫ টাকা এবং গেটওয়ে ফি আরও বাড়তি ১৩ টাকা। যা প্রচলিত টিকিট মুল্যের উপর ১২% বেশী। একই টিকিটের উপর একটা ফি-চার্জ আরেকটা গেটওয়ে চার্জ কি এর কোন সদুত্তর কেউ দিতে পারেন না। আর এগুলো দেখারও কেউ নেই ।

সরাকেরের কোন নিয়ন্ত্রন না থাকায় সহজ ডটকমের মত তৃতীয় পক্ষ বছরের পর বছর জনগনের পকেট কেটে চলেছে। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটে গিয়েও জনগনকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। তবে সেক্ষেত্রে সহজ ডটকমের মত গলাকাটা দাম চুকাতে না হলেও টিকিট প্রতি বাড়তি ২০ টাকা পরিশোধ করতে হচ্ছে। সিএনএস নামের একটি প্রতিষ্ঠান এক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে এই বাড়তি টাকাটা গ্রহন করে।সেক্ষেত্রে আরও কিছু অসংগতি চোখে পড়ার মত।এখানে ১০০টাকার টিকিট কাটলেও যে বাড়তি চার্জ পরিশোধ করতে হয় আবার হাজার টিকিটেও একই চার্জ পরিশোধ করতে হচ্ছে যা খুবই দৃষ্টি
কটু।

অন্য দিকে বাংলাদেশে অনলাইন মার্কেটিয়েও চলছে মারাত্মক দুর্নীতি। অনেকক্ষেত্রে অনলাইনে পণ্য অর্ডার করে মানুষ সঠিক পণ্য পাচ্ছে না । বেশীরভাগ ক্ষেত্রে নিন্মমানের পন্য ছাডাও অর্ডার করা প্রোডাক্ট এর বদলে পাচ্ছে অন্য প্রোডাক্ট, কিছু কিছু সময় অর্ডার করা প্রোডাক্ট তো দূরে থাক পিয়াজ ভর্তি বক্সও পাচ্ছেন ক্রেতারা। এমন অবস্থা হলে মানুষের আস্থা একেবারেই উঠে যাবে অনলাইন কেনাকাটা থেকে । এ বিষয়ে পদক্ষেপ গ্রহনের জন্য সর্ব সাধারনের পক্ষ থেকে বার বার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ।বিভিন্ন সোস্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে।

দেশের মানুষ যে প্রতিনিয়ত এভাবেই প্রতারিত হচ্ছে । তাই স্বল্প সময়ে বাংলাদেশে ই-সেবা জনপ্রিয় হলেও এই বাড়তি ব্যায়ের কারনে অনেকেই এই সেবা গ্রহনে আগ্রহ হারাচ্ছে। ভোক্তারা জানিয়েছেন সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আন্তরিক। বর্তমান প্রধানমন্ত্রী এই বিষয়ে খুবই আগ্রহী। তার হাত ধরেই বাংলাদেশ মহাকাশে নিজের অবস্থান পোক্ত করেছে। প্রধানমন্ত্রীপূত্র সজীব ওয়াজেদ জয় নিজেই একজন তথ্য প্রযুক্তিবিদ । ডিজিটাল বাংলাদেশ নির্মানে যিনি সবসময় মায়ের পাশে আছেন তার উপদেষ্টা হিসেবে কাজ করে চলেছেন। তার নেতৃত্বে সরকার অনেক কর্মসূচি গ্রহন করেছে এবং ইতিমধ্যেই অনেক সফলতাও আসতে শুরু করেছে। কিন্ত কিছু সুবিধাভোগী তৃতীয় পক্ষের কারনে তা টেকসই হচ্ছে না। বাধাগ্রস্থ হচ্ছে সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন