News71.com
 Bangladesh
 05 May 19, 01:42 PM
 151           
 0
 05 May 19, 01:42 PM

বিএনপির সংসদে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না॥ মির্জা ফখরুল

বিএনপির সংসদে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ দলের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরা অতীতে বলেছিলাম যে, আমরা যাব না। সেই সিদ্ধান্ত ওই মুহূর্তে সঠিক ছিল না।’আজ রোববার ঢাকার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়।গত বছরের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাত্র ছয়টি আসনে জয়লাভ করে বিএনপি। ‘প্রহসনের নির্বাচন’ অভিহিত করে দলটি সিদ্ধান্ত নেয় যে, তারা সংসদে যাবে না। সংসদ সদস্য হিসেবে এই ছয়জনের কেউই শপথ নেবেন না। পরে অবশ্য মির্জা ফখরুল বাদে বাকি পাঁচজন সাংসদ হিসেবে শপথ নেন। প্রথমে শপথ নেন জাহিদুর রহমান। শপথ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। পরে চার সাংসদ হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, আবদুস সাত্তার ও মোশাররফ হোসেন শপথ নেন। জানানো হয়, দলীয়ই সিদ্ধান্তেই তাঁরা শপথ নিয়েছেন।আজকের স্মরণ সভায় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, শুধু সস্তা স্লোগান দিয়ে কথা বললে চলবে না। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কারণ, দুই দিকেই লড়াইটা করতে হবে। ভেতরে থেকেও কথা বলতে হবে, বাইরে থেকেও কথা বলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন