News71.com
 Bangladesh
 05 May 19, 01:28 PM
 150           
 0
 05 May 19, 01:28 PM

বায়ুদূষণ॥ঢাকার দুই সিটির প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব

বায়ুদূষণ॥ঢাকার দুই সিটির প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব

নিউজ ডেস্ক : রাজধানীতে বায়ুদূষণ নিয়ে উচ্চ আদালতের আদেশের বিষয়ে দেওয়া প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহীদের তলব করেছেন হাইকোর্ট। রোববার (০৫ মে) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ১৫ মে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুন্নাহার আক্তার (নুপূর)।

পরে আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, পরিবেশ সংরক্ষণ এবং তাদের দপ্তরের নীতিমালা অনুযায়ী প্রত্যেকটি বড় শহরে, বিভাগীয় শহরে একজন করে ম্যাজিস্ট্রেট থাকার বিধান রয়েছে। এই মামলা পরিচালনার সময় আমরা দেখেছি, এখানে মোবাইল কোর্ট পরিচালনার জন্য আদালতের একটি আদেশ রয়েছে, সেসময় দেখা গেছে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে পদ আছে কিন্তু কর্মরত ম্যাজিস্ট্রেট পাওয়া যায় না। এজন্য আমাকে বলা হয়েছে, যেন আমরা পরিবেশ সচিবের সঙ্গে যোগাযোগ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যেকটি বিভাগীয় শহরে বিধিবিধান অনুযায়ী ম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়। তিনি আরও বলেন, সিটি করপোরেশনের উপর ডিরেকশন ছিলো দিনে ওনারা দুইবার করে পানি ছিটাবেন, যেন ধুলাটা যেকোনো জায়গায় সংক্রমিত হতে না পারে। কিন্তু ওনাদের যে কাগজপত্র দাখিল করেছেন সেখানে ওনাদের যে রুটিন ওয়ার্ক আছে, আদালত সন্তুষ্ট হতে পারেন নাই যে রুটিন ওয়ার্ক অনুযায়ী কাজগুলো সম্পাদন হয়েছে কিনা, সে বিষয়ে কার্য সম্পাদনের কাগজপত্র দাখিলে ওনারা ব্যর্থ হয়েছেন। এ কারণে ১৫ মে সশীররে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। মনজিল মোরসেদ জানান, আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়ের প্রতিবেদন যথাযথভাবে আসছে না। এ কারণে আদালত অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন