News71.com
 Bangladesh
 05 May 19, 04:50 AM
 106           
 0
 05 May 19, 04:50 AM

জি এম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন এরশাদ॥

জি এম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন এরশাদ॥

নিউজ ডেস্কঃ নিজের ছোট ভাই জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শনিবার (০৪ মে) রাত ১১ টায় বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে ডাকা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় এরশাদ বলেন, 'আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই কাদের পালন করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং নির্দেশ প্রদান করছি।'

তিনি আরও বলেন, 'আমার বর্তমান শারীরিক অসুস্থতার কারণে দলের কার্যাবলী পালন করতে সমস্যা হচ্ছে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিলাম। গঠনতন্ত্রের ২০/১/ক দ্বারা মোতাবেক এ নিয়োগ প্রদান করা হলো।'এর আগে হঠাৎ শনিবার রাতে পার্টির অভ্যন্তরীণ কিছু বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন ভাই জি এম কাদেরসহ দলের জ্যেষ্ঠ নেতা কর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন