
নিউজ ডেস্কঃ ৩ মে ১৯৮১। দিল্লীতে নির্বাসিত শেখ হাসিনার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় ১৭ মে রোববার তিনি স্বদেশে প্রত্যাবর্তন করবেন। এ খবর শুনেই ঐ দিন ছুটির দিন হওয়া সত্বেও প্রেসিডেন্ট জিয়া মন্ত্রী পরিষদের বৈঠকে বসলেন। বৈঠক শেষে তৎকালীন প্রধানমন্ত্রী রাজাকার শাহ আজিজুর রহমান বলেন,‘ শেখ হাসিনার ফেরা নিয়ে আমরা দেশে বিশৃংখলার আশংকা করছি।’ পরদিন ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী এ. এস. এম মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ‘জননিরাপত্তার স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না।’
কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরতে অনড়।তিনি বলেন, ‘আমাকে হত্যা করা হলেও আমি মাতৃভূমিতে ফিরবো। মাতৃভূমিতে ফেরা আমার জন্মগত অধিকার। আজ যারা আমাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে, একদিন জনরোষে তাঁরাই হয়তো দেশ ছেড়ে পালাবে।‘ ৮ মে ১৯৮১, জিয়া বাধ্য হয়েছিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে আপত্তি প্রত্যাহার করতে। আজ ৩৮ বছর পর শেখ হাসিনার রাজনীতির কাছে লণ্ডভণ্ড জিয়ার বিএনপি। এখন জিয়ার ছেলে লন্ডনে ফেরারী। তাকে দেশে ফেরাতে সরকার মরিয়া। অথচ তারেক দেশে ফিরতে চায় না। এটাই ইতিহাসের পরিহাস, আজ সত্যি জিয়ার পুত্র দেশ ছেড়ে পালিয়েছে। ৩৮ বছর আগে শেখ হাসিনার উক্তিই আজ সত্য হয়েছে।