News71.com
 Bangladesh
 04 May 19, 03:23 PM
 123           
 0
 04 May 19, 03:23 PM

আগামীকাল রবিবার সকাল থেকে সারাদেশে নৌ চলাচল শুরু॥

আগামীকাল রবিবার সকাল থেকে সারাদেশে নৌ চলাচল শুরু॥

নিউজ ডেস্কঃ আগামীকাল রবিবার থেকে সারাদেশে নৌ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আলমগীর কবীর। শনিবার ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশ অতিক্রম করার পর গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। শক্তিশালী ‘ঘূর্ণিঝড়’র প্রভাবে গত বৃহস্পতিবার রাত থেকেই সারাদেশের সাথে বন্ধ ছিল ঢাকার নৌ যোগাযোগ। এতে ভোগান্তিতে পড়েন লাখ লাখ যাত্রী। আলমগীর কবীর জানান, ফণী’র কারণে বড় কোনো দুর্যোগ না হওয়ায় রবিবার সকাল ১০টা থেকেই পুনরায় সদরঘাট নৌ-বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দিকে লঞ্চ ছেড়ে যাবে।তেমনি সারা দেশের বিভিন্ন স্থান থেকেও ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন নৌযান ছেড়ে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন