News71.com
 Bangladesh
 04 May 19, 06:42 AM
 190           
 0
 04 May 19, 06:42 AM

দুঃসময় পার করছে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার॥

দুঃসময় পার করছে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার॥


নিউজ ডেস্কঃ অনেকটা দুঃসময় পার করছেন এক সময়ের দাপুটে নেতা ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।এত দীর্ঘ সময় দলের মহাসচিব পদে থেকে কেউ দল পরিচালনা করেনি। ছিলেন একাধিকবার মন্ত্রীও।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছু দিন পূর্বে মনোনয়ন বাণিজ্যের অজুহাতে তাকে মহাসচিব পদ থেকে সড়িয়ে দেয়া হয়। নির্বাচন করতে পারেননি নিজ আসন থেকে। এ বিষয় জানতে চাইলে জাতীয় পার্টিও যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বলেন, রুহুল আমিন হাওলাদার একজন সফল মহাসচিব ও মাননীয় চেয়ারম্যান এর বিশেষ সহকারী। সর্বাপরি তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অথচ তার দুঃসময় কেউ পাশেও দাঁড়ায়নি, এমকি খোঁজও রাখছে না। এই দলে অনেককে তিনি রাস্তা থেকে তুলে এনে নেতা বানিয়েছেন। তারাও সাবেক মহাসচিবের খোঁজ রাখেনি। এক সময় চেয়ারম্যানের দক্ষ সেনাপতির মতো নেতাকর্মীদের আগলে রেখেছিলেন। আজ সেই সেনাপতিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করলেও জাতীয় পার্টির কেউ প্রতিবাদ করেনি, এমন কি তার পাশে দাঁড়াতেও ভয় পায়, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয় রুহুল আমিন হাওলাদারকে ফোন করলে সে কোন মন্তব্য করতে রাজি হননি।


পরিচয় গোপন রাখার স্বার্থে দলটির এক প্রেসিডিয়াম সদস্য জানান, রুহুল আমিন হাওলাদার আমাদের সবার নেতা। এই দলকে গতিশীল করেছেন তিনি। কিন্তু ষড়যন্ত্রকারীরা জাতীয় পার্টিকে বিতর্কিত করে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করে দিনে দিনে দলটাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। যে যত কথাই বলুক আমি দূর থেকে দেখেছি এবিএম রুহুল আমিন হাওলাদার যতটুকু পেরেছেন নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আজ সেই দলের কাছে ষড়যন্ত্রের কারণে তিনি অসহায়। বিবেকের তাড়নায় আমি তার পাশে আছি থাকবো এবং সবাইকে তার পাশে থেকে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন